Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

প্রবাস

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

২৬ বাংলা টিভি   02-Mar-2026   68

Photo

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা


প্রবাস ডেস্ক:

উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অবস্থানরত কোনও বাংলাদেশি নাগরিক জরুরি প্রয়োজনে বা কোনও সমস্যায় পড়লে দূতাবাসের দুটি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। নাম্বারগুলো হচ্ছে, +৯৬৮ ৯১৯৮০৬২১,  +৯৬৮৯১৯৯৭৮৫২।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ নির্দেশনা জানায় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে তাদের ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত