Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রাম পুলিশ নিহত

২৬ বাংলা টিভি   01-Mar-2026   78

Photo

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রাম পুলিশ নিহত


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে এবং সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত