Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রোগীর খাবার দেওয়া হলো না আলেয়া খাতুনের

২৬ বাংলা টিভি   11-Oct-2025   43

Photo

রোগীর খাবার দেওয়া হলো না আলেয়া খাতুনের


তারেক মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি:

রোগীর খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন আলেয়া খাতুন (৪২) নামের এক গৃহবধূ। শনিবার বিকাল সাড়ে ৬টার আগে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজারে তিনি নিহত হন।  এসময় আহত হয় তার সাথে থাকা মেয়ে মারিয়া খাতুন (২০)। তার দুই পা ভেঙ্গে গেছে। তাকে যশোর সদর হাসাপাতালে রেফার করা হয়েছে। নিহত নারী উপজেলা হাজিপুর মুন্দিয়া গ্রামের মধু বিশ্বাসের স্ত্রী। নিহত আলেয়া খাতুন সন্ধ্যার একটু আগে হাসপাতালে রোগীর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। দুলাল মুন্দিয়া নামক স্থানে পৌছালে তাদের বহন করা ইঞ্জিন চালিত ভ্যানের চাকা ভেঙ্গে পড়ে যায়। এতে আলেয়া খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং মেয়ে আহত হন। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসরাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, নিহত আলেয়া খাতুনের মেয়ে মারয়িার দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্বক আহত অবস্থায় চিকিৎসক তাকে যশোর পাঠিয়েছেন।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত