Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

কোন বেআইনি কার্যক্রম মেনে নেওয়া হবে না আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   28-Feb-2026   65

Photo

কোন বেআইনি কার্যক্রম মেনে নেওয়া হবে না আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি: 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন বেআইনি কার্যক্রম মেনে নেওয়া হবে না। তা সে দলের লোক করুক বা বাইরের কেউ। সকলকে আইনের আওতায় আনা হবে।আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না।  আমাদের দলের কেউ এসবের সাথে সম্পৃক্ত হলে তার শাস্তি আগে হবে। এইজন্য সাবধান হয়ে এখন থেকে কাজ করবেন।

আর জেলার সরকারি সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি, কোন কোন কাজগুলো করা হচ্ছে আর কোন কাজগুলো চলবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। আশা করছি ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে। ঠাকুরগাঁওয়ের জন্য এটি একটি ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবে। এ ছাড়া, স্বাস্থ্যসেবার মান উন্নত করা ও ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে। নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া, নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না। এজন্য দুদক কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশয় দিইনি, দেবও না। আর উপদেষ্টাদের দূর্নীতি নিয়ে তিনি বলেন, অভিযোগ থাকলে দুদক ও আইন আইনের গতিতেই কাজ করবে। কে কি এসব দেখে বিচার হবে নাহ। 

বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা আমাদের প্রধানমন্ত্রীর বড় একটা কর্মসূচি। সে কর্মসূচিটা অবিলম্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এরমধ্যে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে কাজ চলছে।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সরকারি কর্মকর্তারা ছাড়াও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ডা: আবদুস সালাম ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুল ইসলাম জাহিদ।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত