Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী মহাসড়কে র‌্যাব ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ ; নিহত-২, আহত-২১।

২৬ বাংলা টিভি   11-Oct-2025   95

Photo

পটুয়াখালী মহাসড়কে র‌্যাব ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ ; নিহত-২, আহত-২১।


স্টাফ রিপোর্টার পটুয়াখালী:

পটুয়াখালী মহাসড়কের  ফতুল্লায় র‌্যাব ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে চালক এএসআই হালিমসহ দুইজন নিহত ও ২১ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই র‌্যাব এর গাড়ি চালক এএসআই আব্দুল হালিম (৩৫) মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে র‌্যাব পরিবারের এক শিশু মারা যায়। গুরুতর আহতদের পটুয়াখালীর সিএম এইচ এ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় র‌্যাব এর একটি মিনি বাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় যাচ্ছি। পথিমধ্যে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন এই ঘটনার জন্য বাস চালককে দায়ী করেছে এবং ফায়ার সার্ভিস খবর পাওয়ারও বিলম্ব (এক ঘন্টা পর) করে আসায় এই দুইজনের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত