Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ১৪ জনের জেল, জব্দ ৭ ট্রাক

২৬ বাংলা টিভি   25-Feb-2026   41

Photo

সিরাজগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ১৪ জনের জেল, জব্দ ৭ ট্রাক


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে ছয়টির কোনো নম্বরপ্লেট ছিল না।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড দেন। দণ্ডিতদের মধ্যে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন—
রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক;
তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম;
এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করা আইনত অপরাধ। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যায়। জব্দ করা ট্রাকগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত