Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে খাদ্যে ভেজাল ও কারসাজি রুখতে মাঠে প্রশাসন: রমজান সামনে রেখে কঠোর হুঁশিয়ারি!

২৬ বাংলা টিভি   24-Feb-2026   24

Photo

ঝিনাইদহে খাদ্যে ভেজাল ও কারসাজি রুখতে মাঠে প্রশাসন: রমজান সামনে রেখে কঠোর হুঁশিয়ারি!


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ঝিনাইদহে শুরু হয়েছে চিরুনি অভিযান। খাদ্যপণ্যে ভেজাল রোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশে ইফতার ও সেহরি সামগ্রী প্রস্তুত এবং নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ বাজার মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ এই অভিযানের নেতৃত্ব দেন।

দুধে ফরমালিন, তেলে ভেজাল এবং মসলায় ক্ষতিকর রঙের ব্যবহার শূন্যে নামিয়ে আনা।নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ বন্ধ করা।সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা বা কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে কঠোর নজরদারি।পবিত্র রমজান মাসের সম্মান রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁয় পর্দার আড়ালে বা প্রকাশ্যে খাবারের পরিবেশ নিয়ন্ত্রণ।

পরিদর্শনকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "মুনাফা লাভের নেশায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি করলে এবং বাজার দর অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, ঝিনাইদহবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই নিয়মিত মনিটরিং মাসজুড়ে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা দাবি তুলেছেন, যেন এই তদারকি শুধু একদিনের জন্য না হয়ে পুরো রমজান মাসজুড়ে কার্যকর থাকে।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ থাকলে সরাসরি সিভিল সার্জন অফিস বা স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত