Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

২৯ বছর পর খুলনা-১ আসন দখলে নিতে চায় বিএনপি,সম্ভাব্য ৬ প্রার্থী

২৬ বাংলা টিভি   10-Oct-2025   54

Photo

২৯ বছর পর খুলনা-১ আসন দখলে নিতে চায় বিএনপি,সম্ভাব্য ৬ প্রার্থী


খুলনা প্রতিনিধি:

খুলনা-১ আসন বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা নিয়ে গঠিত। দাকোপ উপজেলায় ৯টি ও বটিয়াঘাটায় ৭টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা মিলে এ আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৪৮৩ জন।।

খুলনা শহর সংলগ্ন বটিয়াঘাটা এবং পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘেঁষা দাকোপ। দক্ষিণের এই জনপদে আসনটিতে ইতোমধ্যে জোরেসোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গণ ও নোনা পানির সাথে বসবাস করা মানুষের আক্ষেপেরও শেষ নাই। খুলনা বিভাগীয় শহরের নিকটতম এ উপজেলা দু’টিতে উন্নয়নের ছোঁয়া নিয়ে ক্ষোভ রয়েছে সর্বস্তরের মানুষের।

ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত,২০১৮ সালে নির্বাচনে বিএনপি পেয়েছিল ৬৮ হাজার ভোট। তাই আওয়ামী বিহীন আসনের সবচেয়ে বড় দাবিদার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছয় নেতা।

৪৪ শতাংশ হিন্দু অধ্যুষিত এ আসনটি তে ১৯৯৬ সালে বিএনপির প্রফুল্ল কুমার মন্ডল সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে আওয়ামী লীগের প্রার্থীরা একচেটিয়া বিজয়ী হন। এবার ২৯ বছর পর আসন পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি। যে সব প্রার্থী'রা প্রচারণা চালাচ্ছে তারা হলেন, আমীর এজাজ খান, জিয়াউর রহমান পাপুল, পার্থ দেব মণ্ডল, অ্যাডভোকেট গোবিন্দ হালদার, এস এম শামীম কবির ও তৈয়েবুর রহমান। 

সম্ভাব্য প্রার্থীরা সাংগঠনিক তৎপরতার পাশাপাশি শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালাচ্ছেন।

বিএনপির সাবেক জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, যিনি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন,বিগত ফ্যাসিষ্ট আমলে জুলম-নির্যাতনের শিকার হয়েছে,অনুসারীরা মনোনয়ন এর ব্যাপারে আশাবাদী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল প্রথবাবের মত প্রচারনায় নেমেই আলোচনা আছেন এবং প্রভাব বিস্তার করেছেন দলীয় রাজনীতিতে, ক্লীন ইমেজ কারনে মনোনয়ন প্রত্যাশা করছেন অনুসারীরা। 

সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল এবার নতুন প্রচারনায় নেমেছে,ভোটের হিসাবে এ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য রয়েছে,তাই মনোনয়ন প্রত্যাশা করছেন অনুসারীরা।

জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির দাকোপের সন্তান, দাকোপের একক প্রার্থী হওয়ায়,তাকেও এগিয়ে রাখছে, অনুসারীরা।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত