Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে তারেক রহমান

২৬ বাংলা টিভি   21-Feb-2026   23

Photo

প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে তারেক রহমান


নিউজ ডেস্ক:

সরকার গঠনের পর টানা দুই কার্যদিবস সচিবালয়ে কাজ করার পর এবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। সেখানে উপস্থিত কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। দিনটির সূচনায় তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছ রোপণ করেন।

কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন তার সভাপতিত্বে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানীভিত্তিক প্রশিক্ষণ ও কল্যাণ কর্মসূচি চালুর বিষয়ে একটি বিশেষ সভা হয়।

এরপর দুপুর ১২টায় আনন্দমুখর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। তবে মন্ত্রিসভার বেশির ভাগ বৈঠক তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত