Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণ

২৬ বাংলা টিভি   21-Feb-2026   31

Photo

কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণ


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহের কালীগঞ্জে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক গম্ভীর, আবেগঘন পরিবেশ। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সবার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এসময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করা হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে চির অ¤øান। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা আজ বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাদের এই আত্মদান আমাদের প্রেরণা জোগায় দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে। ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই। শহীদদের ত্যাগ আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের বীজ। ১৯৫২-এর চেতনা থেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জন্ম নিয়েছিল। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের ভাষাভাষী মানুষের গৌরবের দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেকেই কালো ব্যাজ ধারণ করে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি গান গেয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। পুরো এলাকা জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের এক অপূর্ব সমাহার। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে কালীগঞ্জবাসী নতুন করে শপথ গ্রহণ করেন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত