Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা টাঙ্গাইল

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে- খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

২৬ বাংলা টিভি   20-Feb-2026   70

Photo

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে- খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু


বিপ্লব  হোসেন 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

পবিত্র রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (২০ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। 

প্রতিমন্ত্রী বলেন, দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে। অঙ্গীকার অনুযায়ী টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করব। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত করতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত