Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

২৬ বাংলা টিভি   20-Feb-2026   33

Photo

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী


নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে এ দায়িত্ব পালন করবেন।

এতে আরো বলা হয়, যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত