Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস টুকুর

২৬ বাংলা টিভি   20-Feb-2026   54

Photo

রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস টুকুর


সিরাজগঞ্জ থেকে :

নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বিদ্যুৎ খাতে আগের বকেয়া এবং জ্বালানি আমদানির চাপ—সব মিলিয়ে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবুও জনগণের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলা সিরাজগঞ্জে এসে বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে তাঁর মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হচ্ছে আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। পাশাপাশি সামনে থাকা কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন চাহিদা সামাল দেওয়াও বড় দায়িত্ব। তিনি বলেন, “পরিস্থিতি সহজ নয়, তবে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যাতে মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। প্রযুক্তিগত কারণে মাঝে মাঝে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে।”
নিজ জেলায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলায় এসে তিনি স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
চ্যালেঞ্জের মধ্যেও আশার বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা চাই মানুষ স্বস্তিতে থাকুক। সাময়িক সমস্যা আসতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল রাখাই আমাদের


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত