Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

২৬ বাংলা টিভি   10-Oct-2025   44

Photo

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. শিব শংকর রায় নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরো একজন শিক্ষক। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবার নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অধ্যাপক ড. শিব শংকর রায় রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে নিয়ে হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রামেকহাসপাতালে নেয়ার পর অধ্যাপক ড. শিব শংকর রায়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অধ্যাপক ড. শিব শংকর রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। আমরা ওই ট্রাক আটকের জন্য অভিযান শুরু করেছি।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত