Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিক্ষাখাতে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

২৬ বাংলা টিভি   19-Feb-2026   24

Photo

শিক্ষাখাতে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী


নিউজ ডেস্ক:

শিক্ষাখাতে প্রশাসনিক দুর্নীতি বা তদবির বাণিজ্যকে কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বার্তা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, মসৃণভাবে পরীক্ষা বন্ধ রাখা বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বের হয়ে শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না।

এসময় দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না। 

এরপর ভর্তি বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তদবিরবিহীন কীভাবে ও কে কোথায় ভর্তি হবে, তার জন্য একটি অ্যাপস করার প্ল্যান আছে। এতে ভর্তি নিয়ে আর কোনো বাণিজ্য হবে না। 

স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ অনুমতি নিয়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ কি না ও ফায়ার এক্সিট আছে কি না—এসব সম্পন্ন করেই স্কুল করতে হবে। কোনো বাসা কিংবা গ্যারেজে স্কুল গড়ে তুলতে দেয়া হবে না।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এহসানুল হক মিলন।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। আসনটির ১১০টি ভোটকেন্দ্র মিলিয়ে তিনি পান ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নসর আশরাফী দাঁড়িপাল্লা প্রতীকে পান ৬৭ হাজার ৭৭ ভোট।

১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ মন্ত্রীসভায় এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত