Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হারলেও ওয়াদা পালন করবেন রাশেদ খান

২৬ বাংলা টিভি   19-Feb-2026   74

Photo

হারলেও ওয়াদা পালন করবেন রাশেদ খান


কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়াই করে পরাজিত হয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে পরাজয়ের পর তিনি ওয়াদা করেন যে, জনগণকে যেসব ওয়াদা দেওয়া হয়েছে সেগুলো পূরণ করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিশ্রুতি দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন- প্রিয় ঝিনাইদহ-৪ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবকিছু ছিল নতুন। নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও স্বল্পসময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ সময়ে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশাআল্লাহ ঝিনাইদহ-৪ আসনের সব উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। আপনাদের কাছে দেওয়া সমস্ত ওয়াদা রক্ষা করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও লেখেন- আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ নেতাদের, যারা আমার পাশে থেকে সব সময় আমাকে সাহস জুগিয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি ঘোষণা অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান ৫৫ হাজার ৬৭০টি ভোট পেয়েছেন। এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত