Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারে ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   19-Feb-2026   30

Photo

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারে ৪০ হাজার টাকা জরিমানা


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ইফতারির বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ইফতারি তৈরিতে পোড়া তেল, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির অভিযোগে ‘নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকেলে নড়াইল শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র রূপগঞ্জ বাজারের মুচিপোল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইফতারি তৈরিতে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় অপরাধ করায় নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তর নড়াইলের কর্মকর্তা আব্বা আন সিনা, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমান মোল্যাসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত