Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

২৬ বাংলা টিভি   17-Feb-2026   13

Photo

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত নেতৃত্বাধীন জোট সংসদে বিরোধী দলের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপনেতা হিসেবে থাকছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় হুইপের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামকে।

এর আগে দুপুর ১২টার কিছু পর শেরেবাংলা নগরের সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের মিত্র জোটের নবনির্বাচিত এমপিরা। শপথ শেষে বিরোধী দলীয় নেতা মনোনয়ন সংক্রান্ত চিঠি স্পিকারের দপ্তরে জমা দেয়া হয়। জোটের শীর্ষ নেতারা সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনগণের দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তবে শপথ গ্রহণকে ঘিরে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপি জোটের এমপিরা শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না—এমন বক্তব্য দিয়েছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ পরিস্থিতিতে সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর দেশের রাজনৈতিক বাস্তবতা ও সংসদীয় ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে শপথে অংশ নেয়ার সিদ্ধান্তে পৌঁছায় জোট।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত