Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চিরচেনা সেই সবুজ জার্সিতেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

২৬ বাংলা টিভি   17-Feb-2026   27

Photo

চিরচেনা সেই সবুজ জার্সিতেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শপথগ্রহণের সময় নজর কেড়েছেন হাসনাত আব্দুল্লাহ, যিনি সবুজ রঙের জার্সি পরে সংসদে উপস্থিত হন। জার্সির সামনে স্পষ্টভাবে তার বিভাগের নাম লেখা ছিল, বাম উপরের অংশে ফুটে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, আর পেছনে ছিল তার নাম ‘হাসনাত’ ও ১০ নম্বর।

এই জার্সি হাসনাতের জন্য বেশ পরিচিত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে এই জার্সি পরে উপস্থিত ছিলেন। এরপরও দীর্ঘদিন ধরে একই পোশাকে আন্দোলন চালিয়ে গিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে এবং জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একই জার্সি পরেই মঞ্চে ওঠেন।

বেলা সাড়ে ১১টার দিকে, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগে হাসনাত সেই চিরচেনা জার্সি পরে চর্চিত রূপে সংসদে প্রবেশ করেন। এইভাবে তিনি দীর্ঘদিনের পরিচিত প্রতীক ধরে রেখেই নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।

সূচি অনুযায়ী, এমপি হিসেবে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত