Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: দুই নেতার পদ স্থগিত, তিনজন শোকজ

২৬ বাংলা টিভি   16-Feb-2026   39

Photo

সিরাজগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: দুই নেতার পদ স্থগিত, তিনজন শোকজ


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুই নেতার সব ধরনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অপর তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন—বেলকুচি পৌর শাখার জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল। অভিযোগ রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি প্রদান এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের কয়েকটি দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তিন নেতাকে শোকজ করা হয়েছে। তারা হলেন—জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং সদর থানা সড়কের বিএনপি নেতা আরজু আহমেদ। সংশ্লিষ্ট নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত