Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শত্রুতার চরম সীমা! ঝিনাইদহে আ.লীগ নেতার ১৮ লাখ টাকার মাছ বিষ দিয়ে সাবাড়

২৬ বাংলা টিভি   16-Feb-2026   36

Photo

শত্রুতার চরম সীমা! ঝিনাইদহে আ.লীগ নেতার ১৮ লাখ টাকার মাছ বিষ দিয়ে সাবাড়


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক সফল উদ্যোক্তার স্বপ্ন মুহূর্তেই বিষাদময় হয়ে উঠেছে। উপজেলার দোড়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে মৎস্য খামারি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কয়েকশ মণ মাছ মরে ভেসে ওঠায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রমজান আলী দীর্ঘদিনের পরিশ্রম আর বিনিয়োগে প্রায় ২৫০ বিঘা জমিতে গড়ে তুলেছেন এক বিশাল মৎস্য সাম্রাজ্য। এর মধ্যে ২২০ বিঘা জমি তিনি বার্ষিক লিজ নিয়ে চাষাবাদ করছিলেন। প্রতিদিনের মতো গত শুক্রবার দুপুর ১২টার দিকে খামার দেখে বাড়ি ফেরেন তিনি। কিন্তু দুপুর ২টার দিকে পুকুরে ফিরে গিয়ে দেখেন এক বীভৎস দৃশ্য—পানির ওপর ভেসে আছে হাজার হাজার মৃত মাছ।

কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করেন ক্ষতিগ্রস্ত রমজান আলী  তিনি বলেন,আমি তিলে তিলে এই খামার গড়ে তুলেছিলাম। আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে এমন শত্রুতা?

অনুসন্ধানে জানা যায়, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। রমজান আলীর বিশাল খামারের প্রায় ৩০০ মণ মাছ বিক্রির উদ্দেশ্যে আলাদা করে ১০ বিঘার একটি নির্দিষ্ট পুকুরে 'স্টক' করে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা সূক্ষ্মভাবে কেবল সেই পুকুরটিকেই লক্ষ্যবস্তু বানায়, যাতে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ হয়। এতে আনুমানিক ১৭ থেকে ১৮ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।

একজন সফল উদ্যোক্তার ওপর এমন বর্বরোচিত হামলায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। এলাকাবাসীর মতে, এই নাশকতা কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, বরং এলাকার উদীয়মান মৎস্য শিল্পের জন্য একটি 'অশনিসংকেত'।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভুক্তভোগী ইতোমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত