Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পিতা গ্রেফতার

২৬ বাংলা টিভি   15-Feb-2026   55

Photo

নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পিতা গ্রেফতার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পিতা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে শনিবার দিবাগত রাতে মেহেদী হাসান মাসুম (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়। অভিযোগ, তার বাবা বারেক খান ঘুমের মধ্যে ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই থানায় হাজির হন। পরে এঘটনায় বারেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেটি ঘুমিয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই বিরোধ চলছিল। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত