Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির জয় মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াতের

২৬ বাংলা টিভি   14-Feb-2026   29

Photo

বিএনপির জয় মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াতের


নিউজ ডেস্ক:

জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় স্বীকার করে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, শুরু থেকেই দল একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিল এবং সেই অবস্থানেই অটল রয়েছে। নির্বাচনের সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পোস্টে নির্বাচনী কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, অনেকেই ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তাদের এই সাহস গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্বীকার করেন, ফলাফলে অনেকেই হতাশ হতে পারেন। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি বলে মন্তব্য করেন জামায়াত আমির। 

তিনি জানান, জামায়াত ৭৭টি আসন নিয়ে দল সংসদে নিজেদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।

রাজনীতির উত্থান-পতনের প্রসঙ্গ টেনে তিনি উদাহরণ দেন—২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও দীর্ঘ সময় পর তারা আবার সরকার গঠন করতে সক্ষম হয়েছে। গণতন্ত্রকে তিনি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, এখন লক্ষ্য হবে মানুষের আস্থা অর্জন এবং ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা।

সবশেষে শফিকুর রহমান জানান, তাদের আন্দোলন শুধু একটি নির্বাচনকেন্দ্রিক ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার, নাগরিক অধিকার সুরক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ছিল। ভবিষ্যতেও নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির ধারায় থেকে সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে কাজ করবে জামায়াত।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত