Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করেছে সাজেদা ফাউন্ডেশন

২৬ বাংলা টিভি   09-Oct-2025   45

Photo

কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করেছে সাজেদা ফাউন্ডেশন


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
“আপনার চোখকে ভালোবাসুন” প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়। 
বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা নিকট দৃষ্টির ত্রুটি যা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। দেশের প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। যার অধিকাংশের বয়স ৩৫ বছরের বেশি। এই সমস্যা মানুষের কর্মক্ষমতা, জীবনযাত্রা ও সামাজিক অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বব্যাপী অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দৃষ্টি দিবসটি পালিত হয়ে থাকে। যার উদ্দেশ্য হলো চোখের রোগ ও অন্ধত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সভাপতিত্বে চক্ষু সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বালিয়ডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের ফোকাল খাদিম আল-দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম ও সেক্টর স্পেশালিস্ট বাবুল হোসেন।
কর্মসূচিতে ২৩০ জন নারী ও পুরুষের চোখের পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনের নিকট দৃষ্টির সমস্যা শনাক্ত করে স্বল্পমূল্যে রিডিং গ্লাস প্রদান করা হয়। 
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর পার্টনারশিপে পরিচালিত ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি মানুষের দৃষ্টিসমস্যা চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দেশের ২৫টি জেলায় একযোগে চক্ষু সেবা কর্মসূচি আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত