Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাড়ে তিন শত কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার

২৬ বাংলা টিভি   09-Oct-2025   42

Photo

কালীগঞ্জে সাড়ে তিন শত কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার


শাহিনুর রহমান পিন্টু , (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে লাউ, বেগুন মিষ্টি কুমড়া ও শষার বীজ এবং সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এক অনুষ্টানে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমে উপজেলার সাড়ে ৩ শত কৃষককে বিনামূল্যে বিভিন্ন সবজী বীজ ও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লু রাইন, প্রকল্প কর্মকর্তা খাইরুল হক, অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল পত্রিকার জামির হোসেন, বাংলাদেশ বেতারের আহসান কবির, নাগরিক টিভির মিশন আলী ও দিনকালের হুমায়ুন কবির সহ উপকার ভোগী কৃষকেরা।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত