Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কুমিল্লা

যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে যাবো আমরা: হাসনাত আবদুল্লাহ

২৬ বাংলা টিভি   12-Feb-2026   48

Photo

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ


কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, ‘যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো আমরা।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে হাসনাত আবদুল্লাহ বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর নিচ্ছি এবং এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনও জটিলতার খবর তার কাছে আসেনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। ভোট শুরুর অনেক আগ থেকেই লাইনে দাঁড়িয়েছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার কারণে মানুষের ভোট নিয়ে আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের জেনারেশন জেড যারা আছে, এটা তাদের প্রথম ভোট। কারণ, তারা আগে ভোট দিতে পারেনি। আমার আসনের অন্তত ১ লাখ ৩০ হাজার ভোটারের প্রথম ভোট এই নির্বাচন।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই নির্বাচন হোক শঙ্কামুক্ত ও উৎসবমুখর। ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দেবীদ্বারের মানুষের প্রতি আমার আহ্বান, যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। ভোটের কারণে যেন কোনও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটাই প্রত্যাশা।’


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত