Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ সাবেক অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান ও বিএনপি প্রার্থী রাশেদ খানের ভোট প্রদান

২৬ বাংলা টিভি   12-Feb-2026   54

Photo

ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ সাবেক অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান ও বিএনপি প্রার্থী রাশেদ খানের ভোট প্রদান


ঝিনাইদহ ১২ ফেব্রুয়ারি-

ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশের ন্যায় জেলার ৪ টি সংসদীয় আসনের ৫’শ ৮৮ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে ভোটারদের সাথে  দাড়িয়ে

ঝিনাইদহ -৪ আসন বিএনপি প্রার্থী রাশেদ খান সকাল ৭' ৩০ মিনিটে  ভোটাধিকার প্রয়োগ করেছেন সাবেক অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।  সেই সাথে সবাই শান্তিপুর্নভাবে ভোট প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে জেলার ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার ৫৮৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন ও বিজিবির ২২২ জন সদস্য।

এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত