Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

নির্বাচনের পরিবেশ অনূকূলে- মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   11-Feb-2026   50

Photo

নির্বাচনের পরিবেশ অনূকূলে- মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি:- 

গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি৷ নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা৷ নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনূকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব মন্তব্য করেন তিনি৷

বিএনপি মহাসচিব আরো  বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে৷ ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর বিষয়গুলো ইফেক্ট পড়বেনা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে।এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা দেখিনা। 

মির্জা ফখরুল আরো বলেন, সব নির্বাচনকে গুরুত্ব দেয়। প্রতিপক্ষকে দূর্বল মনে করিনা৷ জামায়াত কৌশলে বিভিন্ন ভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন৷ সবাই ভোট দিতে যাবেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত