Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বনানীতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   11-Feb-2026   27

Photo

বনানীতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন তারেক রহমান


নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে পথপ্রাণী ও অসহায় প্রাণীদের চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে একটি ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটির কার্যক্রমের সূচনা করেন। প্রাণীদের অধিকার সংরক্ষণ এবং বিনামূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটি প্রাণীদের প্রতি মানবিক আচরণ প্রতিষ্ঠা এবং অসুস্থ প্রাণীদের নিখরচায় চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে গঠিত। তারেক রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাণীকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থায়ী ক্লিনিক চালুর মাধ্যমে সেই সেবাগুলো এখন আরও সুসংগঠিত ও আধুনিকভাবে পরিচালিত হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাণী অধিকারকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ক্লিনিক উদ্বোধনের পর তারেক রহমান বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং প্রাণীদের প্রতি সদয় হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের সুরক্ষা গুরুত্বপূর্ণ; রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের পাশাপাশি প্রাণিকুলের প্রতিও মানবিক দায়িত্ব পালন করা প্রয়োজন।

উদ্যোক্তারা জানান, ক্লিনিকটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ও টিকাদানের সুবিধা থাকবে। বিশেষত সড়কে আহত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীকে উদ্ধার করে এখানে চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ অলাভজনক এ কার্যক্রম তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহ ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরেও ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত