Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

২৬ বাংলা টিভি   11-Feb-2026   38

Photo

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম


নিউজ ডেস্ক:

দেশজুড়ে প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল, ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভোটকেন্দ্রের ভেতর-বাইরের নিরাপত্তা নিশ্চিতে থাকছে বহুমাত্রিক প্রস্তুতি ও বিশেষায়িত ইউনিটের মোতায়েন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে ডিএমপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় নির্বাচনি দায়িত্বে ডিএমপির মোট ২৬ হাজার ৫১৫ সদস্য কাজ করবেন। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যানও মাঠে সক্রিয় থাকবে।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, নির্বাচনকে ঘিরে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আপাতত কোনো ধরনের হুমকির তথ্য নেই, তবে পুলিশ সতর্ক অবস্থান বজায় রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

ভোটারদের উদ্দেশে তালেবুর রহমান বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন—সে জন্য পুলিশ পাশে রয়েছে। সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে তিনি পুনরায় জানান, নির্দিষ্ট কোনো হুমকির আশঙ্কা নেই; তবুও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত