সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও
বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
২৬ বাংলা টিভি 11-Feb-2026 39
বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ গণনা করে নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও জানান, আটক বেলাল উদ্দিন দাবি করেছেন—উদ্ধার হওয়া অর্থ তার ব্যক্তিগত ব্যবসার টাকা।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা এবং সেটি তার ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত অর্থ।
জানা গেছে, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার একজন শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
news@26banglatv.com