Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ভোটারদের সতর্ক থাকার আহ্বান ইকবাল হাসান মাহমুদ টুকুর

২৬ বাংলা টিভি   10-Feb-2026   51

Photo

ভোটারদের সতর্ক থাকার আহ্বান ইকবাল হাসান মাহমুদ টুকুর


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

ভোটকে কেন্দ্র করে সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর –কামারখন্দ ২ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, একটি গোপন চক্র বিভিন্ন উপায়ে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। টুকু বলেন, জনগণের অংশগ্রহণই সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারে, তাই সবাইকে সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং দাবি করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। পরিবর্তনের আশায় মানুষ এখন ঐক্যবদ্ধ—এমন মন্তব্যও করেন তিনি।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত