Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম এর প্রেস ব্রিফিং

২৬ বাংলা টিভি   10-Feb-2026   44

Photo

নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম এর প্রেস ব্রিফিং


নড়াইল প্রতিনিধি :
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে  নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম।
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল হক আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা।সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার উস্কানি বা গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা।
প্রেস ব্রিফিংয়ে নড়াইল জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে ডিআইজি মহোদয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত