Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে সেনাবাহিনীর হাতে প্রাইভেট ও মাদক সহ কারবারি আটক

২৬ বাংলা টিভি   10-Feb-2026   44

Photo

কোটচাঁদপুরে সেনাবাহিনীর হাতে প্রাইভেট ও মাদক সহ কারবারি আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে  নতুন মাদক স্কুফ (ESKUF) ও  অবৈধ প্রাইভেটকার সহ মো,নুর মোহাম্মদ (৩৭) নামে এক মাদক কারবারি কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। 

(৯ই ফেব্রুয়ারী) রবিবার বিকালে বলুহর বাস স্টান্ড সংলগ্ন ফিলিং  স্টেশনের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয় বলে জানাজায়। সে পৌর শহরের গাবতলা পাড়ার মো,ইউসুফ ড্রাইভারের ছেলে।

 বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের অস্থায়ী আর্মী ক্যাম্পের  ক্যাপ্টেন নিরুপম আলী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বলুহর  বাস স্টান্ড সংলগ্ন ফিলিং স্টেশনে

 এক ব্যক্তি সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করছে। এ সময় আর্মি ক্যাম্পের (৩১ এসটি"র) একটি চৌকস দল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

 অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহ ভাজন একটি  প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশি কালে ২ বোতল স্কুফ (ESKUF) মাদক, একটি স্টিকলাঠি, ৩টি অবৈধ গাড়ির নাম্বারপ্লেট  এবং অবৈধ প্রাইভেটকর টি জব্দ করা হয়।  

পরবর্তীতে আটক কৃত আসামি, মাদকদ্রব্য, অবৈধ প্রাইভেট এবং অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটচাঁদপুর মডেল  থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয় মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদউজ্জামান বলেন, সেনাবাহিনী মাদক,জব্দ কৃত গাড়ি ও অন্যান্য কিছু মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে।  পরবর্তী আইন গত ব্যাবস্থা  প্রক্রিয়াধীন। 

স্থানীয়রা সেনাবাহিনীর এমন অভিযানে সন্তোষ প্রকাশকরে বলেন এমন অভিযান অব্যাহত থাকলে এলকোর অপরাধ মুলত কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত