Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় দুই জন নিহত

২৬ বাংলা টিভি   09-Oct-2025   47

Photo

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় দুই জন নিহত


সিরাজগঞ্জ সংবাদদাতা :

সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই একটি ভটভটির ধাক্কায় অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশা চালক হাইফোত হোসেন।

স্থানীয়রা জানান, সকালে গরু বোঝাই একটি ভটভটি দ্রুতগতিতে নওঁগা হাটের দিকে যাচ্ছিল। উলিপুর ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক হাইফোত গুরুতর আহত হন এবং পাশে বসা শিশু জনিও মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, উলিপুর ব্রিজ এলাকায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত