Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ কে জেতাতে তৃণমূল বিএনপি একাট্টা :নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার

২৬ বাংলা টিভি   09-Feb-2026   36

Photo

ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ কে জেতাতে তৃণমূল বিএনপি একাট্টা :নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার


শাহিনুর রহমান পিন্টু ,ঝিনাইদহ  প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙ্গা জবাব দিবেন। তিনি বলেন, বিএনপি আজ ঐক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রাশেদ খাঁন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগষ্টের পর যারা হত্যা, চাদাবাজী ও হাটবাজার দখল করেছেন তারা এখন ভোট কেনার চেষ্টা করছেন। কোন চাঁদাবাজদের এই আসনে ঠাই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।  

সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতিক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সবাবেশে প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ।সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে বর্ণাঢ্য এক র‍্যালি বের করা হয়।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত