Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চালু হলো দেশের প্রথম এমভিএনও সিম

২৬ বাংলা টিভি   08-Feb-2026   43

Photo

চালু হলো দেশের প্রথম এমভিএনও সিম


নিউজ ডেস্ক:

দেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে পাওয়া যাবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান। 

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এ সিম ও সংশ্লিষ্ট সেবা পাওয়া যাবে।

এর আগে এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করে বিটিসিএল। গেল ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় সংস্থাটির কার্যালয়ে এ পরীক্ষামূলক সেবার উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও পদ্ধতিতে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেবে। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও মোবাইল ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’ও অন্তর্ভুক্ত থাকবে।

এ সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ থাকবে। ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চার সেবা একীভূত করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়া হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে ৮ ফেব্রুয়ারি এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গেল বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয় সরকার।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত