Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

জনগণের ভাগ্য নিয়ে খেললে পালানোর পথ থাকবে না — নির্বাচনি জনসভায় হাসনাত

২৬ বাংলা টিভি   08-Feb-2026   66

Photo

জনগণের ভাগ্য নিয়ে খেললে পালানোর পথ থাকবে না — নির্বাচনি জনসভায় হাসনাত


সিরাজগঞ্জ প্রতিনিধি:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নিয়মিত ভোট নয়; বরং এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসনের ধরন, পুলিশি আচরণ এবং বিচার বিভাগের চরিত্র। আগামী এক শতকের পথচলার ভিত্তি তৈরি হবে এই নির্বাচনের ফলাফলের ওপর।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি অতীত কয়েকটি নির্বাচনে অনিয়ম ও অর্থ লেনদেনের সংস্কৃতির অভিযোগ তুলে ধরে বলেন, ভোটকে প্রভাবিত করতে বিভিন্ন স্তরে অর্থ দেওয়ার প্রবণতা ছিল। তবে এবারের নির্বাচনে কেউ কালো টাকার ব্যবহার বা ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে দায়ীদের পালানোর কোনো পথ থাকবে না—এমন বার্তাও দেন হাসনাত আব্দুল্লাহ।
জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি মনোনীত প্রার্থী সাইফ মুস্তাফিজ।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত