Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পরকীয়ার টানে সন্তানকে হত্যা, পালিয়ে গেলো প্রেমিকও

২৬ বাংলা টিভি   07-Feb-2026   55

Photo

পরকীয়ার টানে সন্তানকে হত্যা, পালিয়ে গেলো প্রেমিকও


গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেতু বেগম (২৫)  নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পালিয়ে গেছে পরকীয়া প্রেমিক।

রোববার (৭ ফেব্রুয়ারি)  সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকার নিজের বাসা থেকে শিশু ফারিয়ার (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৭ জানুয়ারি ওই শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৬ মাস আগে সেতু বেগমের সঙ্গে  টিকটকে পরিচয় হয় ফরিদপুর জেলার সদরপুর থানার বাড়ৈইহাট গ্রামের রুবেল শেখের সাথে। পরে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা।  গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে মরদেহ বাসার ট্যাংকে লুকিয়ে রাখে।

পরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সেতু বেগম। এ ঘটনার ১৯ দিন পর মিরাজ সেতুকে ছেড়ে চলে যাওয়ার পর সেতু বেগম  নিজের বাবার বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সেতু স্বীকার করে পরকীয়া প্রেমিকের সহোযোগিতায় সে তার মেয়েকে হত্যা করেছে।

পরিবারের সদস্যরা তাকে আটক করে গোপালগঞ্জ সদর থানার নিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত