Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   06-Feb-2026   31

Photo

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত


ওমর ফারুক, জীবননগর,চুয়াডাঙ্গা

ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন–২০২৬ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি কেবল একটি ঋণদানকারী সংস্থা নয়, এটি মানুষের জীবন ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। বর্তমানে আমরা চারটি জেলায় আমাদের কার্যক্রম বিস্তৃত করেছি। ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে এবং RAISE প্রকল্পের আওতায় এক হাজার বেকার যুবককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই সংস্থার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।চারটি জেলায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা, ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং RAISE প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ জনগোষ্ঠীই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। এ ধরনের বার্ষিক মিলনমেলা মাঠপর্যায়ের কাজের গতি বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজনে সংস্থার সাধারণ পরিষদের সদস্য তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত