Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

২৬ বাংলা টিভি   06-Feb-2026   51

Photo

N/Aসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের মোট ২১ জন নেতাসহ ৫৫ জনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রæয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহাদাত হোসেন রিওন, মোঃ তারেকুর রহমান টিপু, মোঃ মেহেদী হাসান হিরন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও একই অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অপরদিকে, মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ হারুনুর রশিদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএফ ইফতি জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক শিহাব আহমেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন  বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো আপোষ করা হবে না।  সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত