Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

নিপা ভাইরাসে সীমান্তে সতর্কবার্তা : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের আসেনি নির্দেশনা

২৬ বাংলা টিভি   06-Feb-2026   40

Photo

নিপা ভাইরাসে সীমান্তে সতর্কবার্তা : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের আসেনি নির্দেশনা


বেনাপোল প্রতিনিধি:

সম্প্রতি ভারতের গুজরাটে ‘নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে ভারতীয় নাগরিক। এদিকে বেনাপোল টেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন  আসছে শতশত ভারতীয় যাত্রী। এসময়ে স্থলবন্দর ও চেকপোস্টে সতর্কতা ব্যবস্থা অনকটা নাজুক। আধুনিক স্ক্রানিং অকেজো থাকায় ভারত থেকে আসা যাত্রীদের দায় সারা দায়িত্ব পালন করা হচ্ছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার হ্যান্ড থার্মাল স্ক্যানারই একমাত্র ভরসা। কপালে ঠেকিয়ে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোন কাজ নেই। নেই কোন মেডিকেল অফিসার। স্বাস্থ্য অধিদফতর থেকে ‘নিপা ভাইরাস’ প্রতিরোধে বন্দর এলাকায় ব্যবস্থা নিতে অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগ। মোখিক নির্দেশে কাজ করছেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক চেকপোস্ট স্থলবন্দর বেনাপোল। এ সীমান্ত দিয়ে প্রতিদিন দেশ বিদেশের প্রায় দেড় হাজার যাত্রী যাতায়াত করেন। ভারতে দেখা দিয়েছে নিপা ভাইরাস। প্রতিরোধে সীমান্তের ইমিগ্রেশনে আসেনি কোন সরকারি নির্দেশনা। এদিকে করোনার সময়ের দেওয়া আধুনিক স্কাকানারটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ নেয়নি কোন ব্যাবস্থা। ফলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য সহকারিরা হ্যান্ড থার্মাল স্কানার দিয়েই করছেন ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। তবে এখনও পর্যন্ত ‘নিপা ভাইরাস’ আক্রান্ত কোনো যাত্রী পাওয়া যায়নি বলে জানান  ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।
 

এ ব্যাপারে সতর্কতায় আছেন বলে জানান ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্য্যা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা  উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মুজিদ।
প্রতিটি যাত্রীর  হ্যান্ড থার্মাল স্ক্যানিংয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। জ্বর ঠান্ডা বা সর্দি কাশি আছে কিনা জানা হচ্ছে। নিপা ভাইরাস প্রতিরোধে যাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ভারত থেকে ফেরা যাত্রীরা
ভারতে পশ্চিমবঙ্গে গুজরাটে দুই নার্স ‘নিপা ভাইরাসে’ আক্রান্ত হয়। জরুরি ব্যবস্থা নেওয়ায় ‘নিপা ভাইরাস’টি আর বাড়েনি।  এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। ফলে আতঙ্ক হওয়ার কিছু নেই বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত