Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ইলিয়াস কাঞ্চনের অস্ত্রোপচার করেছে তিনটি রোবট!

২৬ বাংলা টিভি   08-Oct-2025   58

Photo

ইলিয়াস কাঞ্চনের অস্ত্রোপচার করেছে তিনটি রোবট!


নিউজ ডেক্স:

অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। লন্ডনের উইলিংটন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।

সাত মাসেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ আশির দশকের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারটি মূলত রোবটিক সার্জারি।

আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অত্যান্ত ব্যয়বহুল এ রোবটিক সার্জারি। এ চিকিৎসা পদ্ধতিতে মানব চিকিৎসকের পাশাপাশি রোবট ব্যবহার করা হয়। এ ধরনের অস্ত্রোপচারে মানব ভুলের ঝুঁকি কম। পাশাপাশি শরীরের ক্ষতও দ্রুত সেড়ে উঠে।

চিকিৎসকরা বলছেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অপারেশনে তিনটি রোবট একসাথে ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার শেষ হওয়ায় চিকিৎসার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, রোবটিক সার্জারির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মাথার টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। এখন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তাই আরও ৬ সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন অভিনেতা।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত