Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের সীমাখালী ঘাটে চা বিক্রি করে লিটন গাজী ! অভাব জয় করে আজ তিনি স্বাবলম্বী

২৬ বাংলা টিভি   06-Feb-2026   45

Photo

নড়াইলের সীমাখালী ঘাটে চা বিক্রি করে লিটন গাজী ! অভাব জয় করে আজ তিনি স্বাবলম্বী


মোস্তফা কামাল,নড়াইল :
কথায় আছে, ইচ্ছাশক্তি থাকলে উপায় হয়। এই প্রবাদটিকেই বাস্তবে রূপ দান করেছেন নড়াইলের সীমাখালী ঘাটের অদম্য এক মানুষ মো. লিটন গাজী। একসময় অভাব-অনটন ছিল যার নিত্যসঙ্গী, আজ তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং সমাজের বেকার যুবকদের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। চায়ের কাপে চুমুক দিয়ে মানুষের ক্লান্তি দূর করার পাশাপাশি নিজেই এখন স্বাবলম্বী এক মানুষ।
নড়াইল সদর উপজেলার চিত্রা নদীর পাড়ে অবস্থিত ব্যস্ততম সীমাখালী সাবেক ফেরীঘাট। এই ঘাটেই ছোট্ট একটি চায়ের স্টল দিয়ে জীবনযুদ্ধ শুরু করেছিলেন লিটন গাজী। শুরুতে পর্যাপ্ত পুঁজি কিংবা জাঁকজমকপূর্ণ দোকান ছিল না। কিন্তু ছিল সততা আর কঠোর পরিশ্রম করার মানসিকতা ছিল তার প্রদান পুজি। প্রতিদিন দুপুরের পর লিটন গাজীর চুলার আগুন জ্বলে ওঠে আর চলে গভীর রাত পযর্ন্ত।
লিটন গাজীর দোকানে গিয়ে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। তার বিশেষ রেসিপির চা আর হাসিমুখের ব্যবহারই কাস্টমারদের বারবার টেনে আনে। স্থানীয় চা পিয়াসী মো: নজরুল সরদার জানান, লিটনের দোকানের চায়ের গুণমান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ অন্য সবার থেকে আলাদা। দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলে আজ তিনি শুধু সংসারের সচ্ছলতাই ফেরাননি, বরং চা বিক্রির আয়ে ছেলে ,মেয়ের লেখাপড়ার খরজ, জমি কেনা থেকে শুরু করে ঘরবাড়িও গুছিয়েছেন।
সাফল্য সম্পর্কে মো. লিটন গাজী বলেন, "কোনো কাজই ছোট নয়। লজ্জাকে জয় করে যেদিন থেকে আমি এই কাজ শুরু করেছি, সেদিন থেকেই আমার উন্নতির পথ খুলে গেছে। মানুষের কাছে হাত না পেতে বা ভুল পথে না গিয়ে সৎ পরিশ্রম করলে আল্লাহ বরকত দেন। আজ আমি নিজের উপার্জনে শান্তিতে আছি । প্রতিদিন আমার চায়ের দোকান্ প্রায় ১০কেজি দুধের চা বিক্রি হয়।
সীমাখালী ঘাটের মুদি ব্যাবসায়ী পারভেজ মোল্যা জানান, লিটন গাজী আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য দেখে অনেক বেকার যুবক এখন ছোটখাটো ব্যবসার দিকে ঝুঁকছে। চাকরি না খুঁজেও যে ক্ষুদ্র ব্যবসা দিয়ে মাথা তুলে দাঁড়ানো যায়, লিটন তার জ্বলন্ত প্রমাণ।
বর্তমানে লিটন গাজী শুধু একজন সফল চা বিক্রেতাই নন, তিনি নড়াইলের শ্রমজীবী মানুষের এক উজ্জ্বল নক্ষত্র। তার এই জয়যাত্রা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত