Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শনিবার উত্তরাঞ্চলের ৩ জেলায় যাবেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   05-Feb-2026   32

Photo

শনিবার উত্তরাঞ্চলের ৩ জেলায় যাবেন তারেক রহমান


নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা জোরদার করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা—ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনে মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, এবারের সফর সড়কপথে নয়; হেলিকপ্টারযোগে রংপুর বিভাগের এই তিন জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। যদিও ৭ ফেব্রুয়ারি দিন চূড়ান্ত করা হয়েছে, তবে নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। নিরাপত্তা পরিস্থিতি, আবহাওয়া ও কেন্দ্রীয় সফরসূচির ওপর নির্ভর করে সময় নির্ধারণ করা হবে।

সফরসূচি অনুযায়ী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-2 আসনে শাহরিন ইসলাম তুহিনের পক্ষে প্রচারণায় অংশ নেবেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরও জানান, দিনাজপুরের জনসভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ইতোমধ্যে প্রস্তুতিমূলক বৈঠক করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে।

এদিন সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা, সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত