Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল- চাপাতি সহ যুবক আটক!

২৬ বাংলা টিভি   05-Feb-2026   56

Photo

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল- চাপাতি সহ যুবক আটক!


জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। 

আটকের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত যুবকের নাম মো. নাইম (২০)। সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার। 

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানের পর একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

এসময় সাইফুল ইসলামের ছেলে মো.নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মো. নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত