Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান

২৬ বাংলা টিভি   04-Feb-2026   28

Photo

বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান


নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিত হচ্ছে তার নির্বাচনী জনসভা।

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বেলা সাড়ে বারোটার দিকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান। জনতার কণ্ঠে তখন ধ্বনিত হয়— ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’।

মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন বিএনপির চেয়ারম্যান। দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখায় এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

এই সমাবেশ থেকেই দেশবাসীর উদ্দেশে নির্বাচনী বার্তা দেওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের একুশটি আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত