Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ৮ কেজি গাঁজা উদ্ধার

২৬ বাংলা টিভি   04-Feb-2026   36

Photo

মহেশপুরে ৮ কেজি গাঁজা উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী বিওপি এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, শুক্রবার আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ রফজেলের ভুট্টা ক্ষেতের মধ্যে সন্দেহজনকভাবে মজুত করা গাঁজা শনাক্ত করা হয়। পরে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত