Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে : তারেক রহমান

২৬ বাংলা টিভি   04-Feb-2026   38

Photo

দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে : তারেক রহমান


নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে। গুপ্তের দলের প্রধান দেশের খেটে খাওয়া মা-বোনদের নিয়ে অপমানজনক কথা বলেছে। খেটে খাওয়া মা-বোনদের নিয়ে যারা অপমানজনক কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা বিএনপি  আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশে এখনও গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ১২ তারিখে ঠেকিয়ে দিতে পারি তাহলে ১৩ তারিখ থেকে জনগণের শাসন কায়েম হবে।’

তিনি বলেন, ‘১৭ বছর আমি দেশে ছিলাম না, শুনেছি অনেক উন্নয়ন হয়েছে। বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এবার সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সেটির সঠিক প্রয়োগের। আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। আমরা ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো।’

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন এবং ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে। এই এলাকার অন্যতম একটি সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় নদী ভাঙন রোধ করতে পারলে এই গ্রেটার ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান মাশুক, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত