Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত!

২৬ বাংলা টিভি   03-Feb-2026   148

Photo

জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। সে চরপাকেরদহ ফকিরপাড়া গ্রামের মৃত অসি ফকিরের ছেলে ।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার  বিকালে তার কর্মস্থল ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারে তার বাসায় আসার পথে পলিশা মোড়ের উত্তর পাশে চাঁন মিয়ার বাড়ির পাশে বিপরীত দিক থেকে আসা একটি হিরো মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সচিব নিহত হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল দু টি জব্দ করা হয়েছে। এই ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে। 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত